২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস চাপায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে রোববার বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দেড়ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

হবিগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে রোববার বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দেড়ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। নিহত কবির মিয়া (৪০) বাহুবল উপজেলার তিতারকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টায় মামুন ব্রিক ফিল্ডসের কাছে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে দিলে কবির মিয়া ঘটনাস্থলে নিহত হন। তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ইউএনও হুমায়ুন কবির, বাহুবল মডেল থানার ওসি সৈয়দুজ্জামান ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম উত্তেজিত জনতাকে শান্ত করলে রাত সাড়ে ৮টায় অবরোধ প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫০ ঘ.