ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাজ্যের লন্ডনের ক্যামডেনের মেয়র আব্দুল কাদির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান আব্দুল কাদির রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবণে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী এ সময় প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
কর্মসংস্থানের জন্য যারা বিদেশে যাচ্ছে, তাদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার কথাও বলেন শেখ হাসিনা।
আব্দুল কাদির বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের কথা বিশেষভাবে স্মরণ করে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশেীদের অবদানের কথা স্মরণ করেন।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদুত রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৬৩৬ ঘ.
bdnews24