নরসিংদী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের ধাক্কায় দ্ইু মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক জন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার তারু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব (৩৮) ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে ইমন (৩৬)।
গুরুতর আহত হেলাল মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াদৌলত গ্রামের জুলফো মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ সাজের্›ট মনির হোসেন জানান, সৃষ্টিগড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবিব ও ইমন মারা যান।
আহত হেলালকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১৫৭ ঘ.
bdnews24