মুন্সীগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১০০ মন জাটকা আটক করেছে কোস্টগার্ড।
দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি কোকো-১, এমভি কেয়া-২, এমভি পূবালী-৩ ও এমভি প্রিন্স অব সোহাগ নামে লঞ্চে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়।
মুন্সীগঞ্জ কোস্টর্গাড কর্মকর্তা সফিউল আলম জানান, আটক করা জাটকাগুলো চরকিশোরগঞ্জ এলাকায় ধলেশ্বরী তীরে মাটি চাপা দেওয়া হয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
কোস্টগার্ড জানায়, গত পয়লা ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে ১০০৫ মন জাটকা এবং ১৪ লাখ ৯৮ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০২৯ ঘ.
bdnews24