২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় সীমানা খুঁটি স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

হাইকোর্টের নির্দেশ অমান্য করে শীতলক্ষ্যায় সীমানা খুঁটি স্থাপনের প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশ অমান্য করে শীতলক্ষ্যায় সীমানা খুঁটি স্থাপনের প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। বুধবার দুপুরে শহরের বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকার চারদিকে বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে হাইকোর্ট সিএস ও আরএস অনুযায়ী নদীর সীমানা নির্ধারণের আদেশ দেয়। তবে সিএস রেকর্ড বিবেচনা না করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন কেবলমাত্র আরএস জরিপ অনুযায়ী শীতলক্ষ্যা নদীর সীমানা নির্ধারণ করে খুুঁটি স্থাপন করেছে। এর ফলে ৫শ’ ৯৫ একর তীর ভূমিসহ মোট ১৮শ’ ৬০ একর ভূমি শীতলক্ষ্যার বুক হতে বিচ্ছিন্ন করা হয়েছে। অবিলম্বে সিএস রেকর্ড, উচ্চ জলসীমা এবং বর্ষাকালীন নদীর পানি প্রবাহ বিবেচনা করে সীমান পুনর্নির্ধারণ, স্থাপিত পিলার সরিয়ে নেওয়া, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া এবং উচ্ছেদের মাধ্যমে ভূমি দস্যুদের বিতাড়িত করারও দাবি জানান অংশগ্রহণকারীরা। অন্যদের মধ্যে পবা চেয়ারম্যান আবু নাসের খান, সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক এটিএম কামাল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অন্যতম জিয়া হায়দার ডিপটি প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল