চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলে আসার সময় টেম্পুর ধাক্কায় চট্টগ্রাম নগরীতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মেজবাহুল হক আবছার মহিম (১৪) নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে নগরীর হামজারবাগ এলাকার নুরুল আবছারের ছেলে।
বুধবার সকালে হামজারবাগ এলাকার এমআইবি পেট্্েরাল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সাংবাদিকদের জানান, পেট্টোল পাম্প এলাকায় টেম্পুর ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর মহিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেম্পুটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানান এসআই।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আজাদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমসি/সিএস/আরএ/১৩৪০ ঘ.
bdnews24