২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮

গরু ধান খাওয়া নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দু’দলের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু ধান খাওয়া নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দু’দলের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। ভেন্নাবাড়ি চর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এরা হলেন তিন সহোদর মজিদ, সালাম ও রুবেল এবং জহুরুল ইসলাম। আশংকাজনক অবস্থায় তাদের সিরাজগঞ্জ শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। বড়ধুল ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, দুপুরে ভেন্নাবাড়ি এলাকার আব্দুল মজিদের একটি গরু আব্দুল মালেকের ক্ষেতের ধান খায়। এ কারণে মালেক গরুটি তার বাড়িতে আটকে রাখেন। সন্ধ্যার আগে মজিদ গরুটি আনতে গেলে মালেকের ছেলে তাকে গালমন্দ করে এবং গরু না দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এর জেরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরুহয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজিদ, সালাম, রুবেল ও প্রতিপক্ষের জহুরুল ইসলামসহ অন্তত আটজন আহত হয়। বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ রাত সাড়ে ১০টায় বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.