রাজশাহী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এসএম রোকন উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সদরদপ্তর।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন) স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় মঙ্গলবার বিকালে এ নির্দেশ দেওয়া হয়।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৪টা ২০ মিনিটে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন) ইকবাল বাহার স্বাক্ষরিত এক জরুরি ফ্যাক্স বার্তায় পুলিশ সুপার এস এম রোকন উদ্দিনকে বুধবার সকাল ১০টার মধ্যে সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়।
প্রশাসনিক কারণে এই প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় বলে নিবাস মাঝি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৫ ঘ.
bdnews24