মৌলভীবাজার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
চিমাইলত গ্রামে সোমবার সন্ধ্যায় উদ্ধার শেলটির ওজন ১২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় দেড় ফুট বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুল্লাহ বলেন, চিমাইলত এলাকার কৃষ্ণপাশা নামের এক ব্যক্তি পাহাড়ি ছড়ায় মাছ ধরতে গেলে এই মর্টার শেলটি পেয়ে বাড়ি নিয়ে আসেন।
মঙ্গলার সকালে র্যাব-পুলিশ কৃষ্ণপাশার বাড়ি গিয়ে মর্টার শেলটি সেখানে একটি গভীর গর্তে রেখে এসেছেন। পরে বিষয়টি সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে জানানো হয়।
পুলিশের ধারণা, মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা মর্টার শেলটি এখানে অবিস্ফোরিত পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24