গোপালগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি ডোবার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুকসুদপুর থানার ওসি ফেরদোউস হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর ফারুক খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডোবার পাশে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
“শিশুটি বয়স মাত্র একদিন বলে আমাদের ধারণা”, বলেন তিনি।
ওসি ফোরদোউস হোসেন বলেন, স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২৫০ ঘ.
bdnews24