২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরে এপ্রিলে নতুন ৮টি থানা

রাজধানীতে আরো আটটি নতুন থানার কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আরো আটটি নতুন থানার কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসে। এর মধ্যে মঙ্গলবার “ওয়ারী” নামের নতুন থানার উদ্ধোধন হচ্ছে। এ মাসের মধ্যে বাকি থানার উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ওয়ারী ছাড়া অন্য থানাগুলো হলো- শাহজাহানপুর, ভাটারা, ভাষানটেক, বনানী, মুগদা, রুপনগর ও উত্তরা পশ্চিম। বর্তমানে ঢাকা মহানগরে ৪১টি থানা রয়েছে। নতুন এই আটটি থানা হলে সংখ্যা দাড়াবে ৪৯টিতে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সেন্টারের উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ারী থানার উদ্বোধন হবে বিকাল ৪টায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর উদ্ধোধন করবেন। ওয়ারী থানাটি টিপু সুলতান রোডের আবদুর রহিম কমিউনিটি সেন্টারে হবে। তিনি জানান, ৮ এপ্রিল বাড্ডায় ‘ভাটারা’ ১০ এপ্রিল ‘বনানী’ নামে আরেকটি থানা উদ্বোধন করা হবে। মিরপুরের ‘রুপনগর’ নামে থানাসহ দুইটি থানা ১৫ এপ্রিল উদ্বোধন হতে পারে। বাকিগুলোর উদ্বোধনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও এ মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মাসুদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১২১ ঘ.