২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে যুবককে জবাই

কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

কুমিল্লা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের ২১২০ নম্বর পিলারের কাছে নো-ম্যান্স ল্যান্ড থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল করিম (২৮) উপজেলার উত্তর কাইচ্ছুটি গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি বাড়ির পাশে একটি মুদি দোকান চালাতেন। করিমের মামা আবুল কালাম সাংবাদিকদের জানান, করিম রোববার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে ভাত খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার পরিচিতি কয়েকজন যুবক মোবাইলে কল করে তাকে বাইরে আসতে বলে। পরে করিম বাইরে গিয়ে আর ঘরে ফেরেনি। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। করিমের মামা আবুল কালাম বাদি হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২০২২ ঘ.