২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাচারের’ জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার

বাগেরহাটের নতুন কোর্ট এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুই পাচারকারীকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

বাগেরহাট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের নতুন কোর্ট এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুই পাচারকারীকেও। সোমবার সকালে শহরের নতুন কোর্ট এলাকার একটি যাত্রী ছাউনি থেকে তাদের উদ্ধার করা হয়। আটক দুই জন হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের মো. আব্দুল হাকিম খান (৫২) ও একই উপজেলার সুরুবাজকাঠি গ্রামের অলি গাজী (২৫)। এ ছাড়া উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে- শারমিন আক্তার (১৬), লিপি আক্তার (২১) ফাহিমা খানম (২৩), খাদিজা আক্তার (২৫), রাশিদা পারভীন (২২), শিউলী বেগম (২২), পরী বেগম (২৫), নাছরিন আক্তার (২২), মিনারা বেগম (৩২), রিপা আক্তার (২২), রেশমা (৮), মিলন শেখ (৮), সালমা (৩), শফিকুল ইসলাম (১৫), রফিকুল ইসলাম (৭), রাহাত (ছয় মাস), জবা (২), নাদিরা (২), খায়রুল (৮), সুখী (৩), আলমগীর ফরাজী (৫০), বারেক হাওলাদার (৪৫), জাকির হোসেন (৩৩), মনির শেখ (৩৫), রফিকুল ইসলাম (৩৩), হালিম হাওলাদার (৪৫), ফিরোজ শেখ (২৩), ইমদাদুল ফরাজী (২০), মিরাজ শেখ (৪০), আব্দুর রহিম (২০) ও বেল্লাল গাজী (২৩)। এদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিভিন্ন গ্রামে। উদ্ধারকৃত রিপা আক্তার জানান, তার বাড়ি মোরেলগঞ্জর বদনিভাঙ্গা গ্রামে। তার কোন পাসপোর্ট নেই। তিনি কাজের জন্য ভারতের ব্যাঙ্গালুরু যেতে আব্দুল হাকিম ও অলির সঙ্গে চার হাজার টাকায় চুক্তি করেছিলেন। সেখানে তার এলাকার আরো অনেক পরিচিত ব্যক্তি রয়েছেন। উদ্ধারকৃত বারেক হাওলাদার বলেন, এলাকায় কাজের সংকট। ব্যাঙ্গালুরুতে তার কয়েকজন পরিচিত এলাকাবাসী আছেন। তাই তিনি এই দলের সঙ্গে সেখানে যাচ্ছিলেন। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল খালেক বলেন, আটককৃতরা চি‎িহ্নত পাচারকারী। আটক ও উদ্ধারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শেখ ইমান আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। অবশ্য আটক আব্দুল হাকিম দাবি করেছেন, তিনি ও অলি পাচারকারী নন। ভারতের বিভিন্ন শহরে অবৈধভাবে বসবাসকারী নিু আয়ের বাংলাদেশিদের পরিবার ও আত্মীয়দের তারা টাকার বিনিময়ে সেখানে পৌঁছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৩৯ ঘ.