২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

জয়পুরহাটে পৃথক অভিযানে তিনটি মোটরসাইকেলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

জয়পুরহাট, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে পৃথক অভিযানে তিনটি মোটরসাইকেলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচবিবি থানার ওসি আহসানুল হক জানান, রোববার বেলা সাড়ে ১১টায় পাঁচবিবি উপজেলার হাটখোলা এলাকা থেকে ১টি পালসার ১৫০সিসি ও ১টি গ্লামার ১২৫সিসি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করা হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আরো এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার আবু তাহের, রফিকুল ইসলাম, আনিছুর রহমান শিপন ও বগুড়া সদর উপজেলার কায়সার আহমেদ মোজাম। দুপুরে জেলা সদরের পুরানাপৈল-হিচমী বাইপাস সড়কের কৃষি কলেজ এলাকা থেকে লিটন চন্দ্র (২৮) নামে অপর এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করা হয় বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি রাসেল মাহমুদ। আটক লিটন ডোমার উপজেলা সদরের মৃত গোবিন্দ চন্দ্রের ছেলে। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটর সাইকেল ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫৬ ঘ.