২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবী বস্তিতে আগুন, ৪ জন দগ্ধ

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বস্তিতে আগুন লেগে অন্তত ১২টি ঘর পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছে দুই শিশুসহ চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বস্তিতে আগুন লেগে অন্তত ১২টি ঘর পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছে দুই শিশুসহ চারজন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পল্লবী ১০/ডি ব্লকের বস্তিতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- নিতু আক্তার (১০), শিউলি বেগম (৮), আম্বিয়া বেগম (৫০) ও আমেনা বেগম (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই চারজনের শরীরের ৩৫ থেকে ৪০ শতাংশ অংশ আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি জানান, ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/১৩১৭ ঘ.