২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৫ অনুপ্রবেশকারী আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্ত থেকে দুই কিশোরীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

বেনাপোল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্ত থেকে দুই কিশোরীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। পুটখালি এলাকা থেকে তারা শুক্রবার আটকরা হলেন বাসনা রানী (১৬), শান্তি দাস (১৬), নীরব দাস (২১), অপূর্ব দাস (২২) ও কল্যাণ দাস (১৯)। এদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলা সদরে। বিজিবি ২৬ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করায় তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.