২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফল পৌরসভায় নির্বাচন ২২ মে

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

পটুয়াখালী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ মে ভোটগ্রহণ হবে। প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৫ ও ২৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ২ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত তফসিল ঘোষণার চিঠি আমরা বৃহস্পতিবার হাতে পেয়েছি।” বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২৪৪ ঘ.