২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ২১

ব্যাটারিচালিত অটো-রিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাদারীপুর সদর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

মাদারীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটারিচালিত অটো-রিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাদারীপুর সদর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মস্তফাপুর ও ঘটমাঝি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বুধবার বিকেল থেকে দু’দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপস্থিত হলে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানসহ কমপক্ষে ২০ জন আহত হন। মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বাড়ি মস্তফাপুর ও ঘটমাঝি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর থানা পুলিশ দুই শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে তিন হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৩০ ঘ.