২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা মিশনের দায়িত্বে আবিদা

কলকাতায় বাংলাদেশ মিশনের দায়িত্ব নিয়ে যাচ্ছেন আবিদা ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় বাংলাদেশ মিশনের দায়িত্ব নিয়ে যাচ্ছেন আবিদা ইসলাম। তিনি মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মোস্তাফিজুর রহমান ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনার পদে ছিলেন। তাকে জাতিসংঘে বাংলাদেশের উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়ে ইতোমধ্যে নিউ ইয়র্কে কর্মস্থলে যোগ দিয়েছেন। ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনার পদে নিয়োগ পাওয়া আবিদা বর্তমানে ব্রাসেলস দূতাবাসে কর্মরত। প্রতিবেশী এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশ ভারতে হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন তারিক এ করীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২৩৫৫ ঘ.