২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় আদালতে শামীম ওসমান

অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

নারায়ণগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেনের আদালতে মঙ্গলবার মামলার প্রত্যাহারের শুনানিতে শামীম ওসমান উপস্থিত ছিলেন। শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ৮ এপ্রিল। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপুসহ প্রায় অর্ধশত আইনজীবী শামীম ওসমানের পক্ষে শুনানিতে অংশ নেন। মামলার নথি থেকে জানা গেছে, বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালের ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ থানায় অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। শামীম ওসমান পলাতক থাকায় নির্ধারিত সময়ে তার লাইসেন্স করা একনালা বন্ধুক ও গুলি জমা না দেওয়ায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালালউদ্দিন মীর বাদী হয়ে ২০০৩ সালের ১ ডিসেম্বর অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন। ২০০৪ সালের ২৮ অগাস্ট শামীম ওসমানকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়। পাবলিক প্রসিকিউটার (পিপি) মো. আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র মামলার শুনানিতে শামীম ওসমান আদালতে হাজিরা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.