২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননাপত্রে ভুলের ছড়াছড়ি

দেশের স্বাধীনতা অর্জনে সহযোগিতার জন্য সম্মান জানানো হলেও সম্মাননাপত্রে বিদেশি বন্ধুদের ভুল বানানের ছড়াছড়িতে সরকারের দায়সারা ভাব ফুটে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বাধীনতা অর্জনে সহযোগিতার জন্য সম্মান জানানো হলেও সম্মাননাপত্রে বিদেশি বন্ধুদের ভুল বানানের ছড়াছড়িতে সরকারের দায়সারা ভাব ফুটে উঠেছে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদেশি বন্ধুদের সম্মাননা জানানো হয়। দেশের পক্ষ থেকে ৭৫ ব্যক্তি এবং আটটি প্রতিষ্ঠানকে পদক দেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননা জানানোর এই অনুষ্ঠানের দায়িত্বে ছিল মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত মাইকেল বার্নসের নাম সম্মাননাপত্রের শিরোনামে ঠিক থাকলেও যুক্তরাজ্যের পার্লামেন্টের সাবেক এই সদস্যের পরিচয় দেওয়ার সময় তা লেখা হয়েছে ভুলভাবে। ভুল রয়েছে রথীন দত্ত ও অরুন্ধতী ঘোষের নামের বানানোও। জাপানি সমাজকর্মী তাকায়ুকি সুজুকির নামের বানানটিও ছিল ভুল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামও সম্মাননাপত্রের শিরোনাম ও অভ্যন্তরে রয়েছে দুই রকম বানানে। এমনকি আয়ারল্যান্ডের সমাজকর্মী নোরা শরিফের সম্মাননাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে বঙ্গবন্ধু লেখা হয়েছে ভুল বানানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১১২৫ ঘ.