২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের প্রকল্পগুলো অনুমোদনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি প্রত্যাশা

বন্দর নগরীর উন্নয়নে মন্ত্রণালয়ে অপেক্ষমান বিভিন্ন প্রকল্প দ্রুত অনুমোদনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর উন্নয়নে মন্ত্রণালয়ে অপেক্ষমান বিভিন্ন প্রকল্প দ্রুত অনুমোদনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের এক দিন আগে মঙ্গলবার সিসিসির ২১তম মাসিক সাধারণ সভায় তারা প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে নগরীর উন্নয়নে নেয়া ৬৩৩ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি প্রত্যাশা করেন। এর উল্লেখযোগ্য প্রকল্পগুলো হল- ২৯৪ কোটি টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট স¤প্রসারণ ও ফুটপাত নির্মাণ, ২৯৭ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট থেকে বলিরহাট হয়ে কর্ণফুলী নদী পর্যন্ত ৬৫ ফুট প্রশস্ত নতুন খাল প্রকল্প, ২০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য শোধনাগার উন্নয়ন প্রকল্প, ২২ কোটি টাকা ব্যয়ে চকবাজার লালচান্দ রোডে উন্নয়ন-স¤প্রসারণসহ অন্যান্য প্রকল্প। সিটি মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ধন্যবাদ জানিয়ে সিসিসি’র বিভিন্ন প্রকল্প অনুমোদনে তার হস্তক্ষেপ কামনা করেন। সভায় জানানো হয়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বুধবার পলোগ্রাউন্ডে ১৪ দলের মহাসমাবেশে অংশগ্রহণকারীদের জন্য খাবার পানির ব্যবস্থা, দুটি মেডিক্যাল টিম, মাঠের পাশে দুটি অস্থায়ী টয়লেট নির্মাণ এবং নগরীর বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রাম আসছেন। তিনি ওই দিন বিকালে পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। সিসিসি মেয়র মনজুর আলম বুধবার সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২২৫ ঘ.