২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার্থীদের জন্য সংসদে স্যুভেনির শপ

জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের পূর্ব পাশে দর্শনার্থীদের জন্য একটি স্মৃতি-স¥ারক বিপণি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের পূর্ব পাশে দর্শনার্থীদের জন্য একটি স্মৃতি-স¥ারক বিপণি করা হয়েছে। ‘স্যুভেনির শপ’ নামে ওই বিপণি থেকে জাতীয় সংসদ ও সংসদ ভবন পরিদর্শনে যাওয়া দেশি-বিদেশি দর্শনার্থীরা উপহার সামগ্রী কিনতে পারবেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, প্রাথমিকভাবে বিক্রয় ও প্রদর্শনের জন্য স্যুভেনির শপে ৬৮টি পণ্য স্থান পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংসদ নেতা প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের ছবি স¤¦লিত বিভিন্ন পণ্য, বিভিন্ন ধরনের পোস্টার, গোল্ডেন ক্রেস্ট, ক্রিস্টাল, শো-পিস, ক্রিস্টাল ক্যান্ডেল স্ট্যান্ড, ক্রিস্টাল ফলের স্ট্যান্ড, পোরসেলিন ফুলদানী, সিরামিক ফুলদানী, কাঁচের ফুলদানী, ঘড়ি, ক্রিস্টাল পুতুল, উন্নত ফ্রেমের দেওয়াল ঘড়ি, ফেব্রিক ফ্লাওয়ার ও ফ্রট, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, কফি মগ, সৌখিন ফ্রেম, নেক টাই, বেল্ট, সংসদ ভবনের মনোগ্রাম এবং ভাষা আন্দোলন সম্পর্কিত বর্ণসহ উলে¬খযোগ্য পণ্য স্যুভেনির শপ থেকে সংগ্রহ করা যাবে। মঙ্গলবার সংসদ স্যুভেনির শপের উদ্বোধন করে স্পিকার আবদুল হামিদ জানান, এই স্মৃতি-স¥ারক বিপণিতে জাতীয় সংসদের স¥ারকের পাশাপাশি বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য ও কৃষ্টির নিদর্শন স¤¦লিত সামগ্রী থাকবে। এগুলো যেন দেশি-বিদেশি দর্শনার্থীদের আকৃষ্ট করে সেভাবেই এর রক্ষণাবেক্ষণ ও ক্রমান¦য়ে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত সচিব (আইপিএ) সহ সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/২১১৮ ঘ.