২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মিশুক খাদে পড়ে নিহত ১

বরিশালের গৌরনদী উপজেলায় মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

বরিশাল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শরিকল-বাটাজোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার রাবন বনিক (৬৫) বাটাজোর বাজারে মুদি দোকান চালাতেন। তিনি উপজেলার সুধীর বনিকের ছেলে। গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ি থেকে উত্তম মিশুকে করে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। শরিকল মোড় এলাকায় পৌঁছালে আল মক্কা নামে যাত্রীবাহী একটি বাস অতিক্রম করার সময় মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৬ ঘ.