২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ টাকায় বল তুলতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজধানীর মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে ১০ টাকার বিনিময়ে একটি টেনিস বল তুলে আনতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে ১০ টাকার বিনিময়ে একটি টেনিস বল তুলে আনতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরটির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৭ বছর জানিয়ে পুলিশ বলছে, সে পথকিশোর হবে বলে ধারণা করা হচ্ছে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাট্যমঞ্চ সংলগ্ন স্থানটিতে সোমবার বিকালে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। বল পুকুরের মাঝখানে গিয়ে পড়লে ওই কিশোরকে ১০ টাকার বিনিময়ে তা এনে দিতে বলা হয় জানিয়ে তিনি বলেন, কিশোরটি পুকুরের মাঝখানে যাওয়া মাত্র পানিতে তলিয়ে যাচ্ছিল। সেসময় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে এর একটি ইউনিট এসে কিশোরটিকে মৃত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে। কিশোরের রাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৫২ ঘ.