ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বড় ভাইয়ের ছুরিতে নিহত হয়েছেন ছোট ভাই।
নিহত আবদুল্লাহ আল মামুন (১৮) স্থানীয় একটি বায়িং হাউজে কাজ করতেন বলে জানায় পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে পল্লবীর ১২ নম্বর সেক্টরের ডি ব্লকের ২৫ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পাওয়ায় সোহেল এ ঘটনা ঘটিয়েছে।”
নিহতের চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই সোহেল মামুনকে ছুরি মেরে হত্যা করে।
ঘটনার পর সোহেল পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে দেয়।
ঘটনার সময় মামুনের মা বেবী বেগম তাদের (বকরদের) বাসায় ছিল বলে জানান বকর।
মামুনের বাবার নাম আনসার আলী। তাদের বাড়ি বাগেরহাটের হিজলায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৪৫ ঘ.
bdnews24