নারায়ণগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে শনিবার রাতে আটটি দোকানে ডাকাতি হয়েছে।
এ সময় ডাকাতরা প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করেছে বলে ব্যবসায়ীরা জানান।
ব্যবসায়ীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে ২০-২৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত বাজারের দুই নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে দোকানগুলোর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24