২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ খাবার দোকানের জরিমানা

চট্টগ্রামে চারটি খাবারের দোকানকে এক লাখ এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চারটি খাবারের দোকানকে এক লাখ এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের আহমেদের পরিচালনায় ও র‌্যাব-৭’র সমন্বয়ে যৌথ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। র‌্যার-৭ চট্টগ্রামের স্টাফ সহকারী পরিচালক ক্যাপ্টেন রাশিদুল হাসান প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজউদ্দোল্লা রোডের ঢাকা বেঙ্গল সুইটকে বিএসটিআই’র অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার এস আলম রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় ২৫ হাজার টাকা ও মের্সাস অ্যান্ড সুইটকে ২৫ হাজার এবং মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রয় করায় জয় পাঞ্জাব মিডিকো সেন্টারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৬ ঘ.