২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে রোববার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

বেনাপোল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে রোববার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক মামুন (২০) শার্শা উপজেলার পুটখালী গ্রামের কাওছার আলীর ছেলে। যশোর ২৬ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার জয়নাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুটখালী সীমান্ত দিয়ে ভারতে বৈদেশিক মুদ্রা পাচারের গেপান সংবাদ পেয়ে মামুনকে আটক করা হয়। ওই সময় মামুন বারোপোতা বাজার থেকে মোটরসাইকেলে পুটখালী যাচ্ছিলেন। বিজিবি কর্মকর্তা আরো বলেন, আটক মুদ্রার মধ্যে রয়েছে দিরহাম তিন হাজার ৫শ’, সৌদি রিয়াল ১২ হাজার একশ’, দিনার ৪০৯ ও ইউরো এক হাজার ৫১৫। এ ঘটনায় ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ১৯৭৪ সালের মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.