২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চাঁদপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ধানুয়া এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার ভাটিরগাঁওয়ের মো. ইমরান পাটওয়ারী (৩০) এবং তার বন্ধু সাফুয়া এলাকার মো. মাসুদুর রহমান (২৯)। তারা দু’জনই ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী। চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সাদাত মো. সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পর এ দু’জনের মৃত্যু হয়। নিহতদের স্বজনের বরাত দিয়ে তিনি আরো বলেন, মোটরসাইকেলে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাওয়ার পথে ধানুয়ায় বিপরীতমুখী একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.