২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

মাদারীপুর সদরে সড়ক দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রকৌশলী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

মাদারীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে সড়ক দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত শহিদুজ্জামান রুমি (৩২) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার ফজলুর রহমানের ছেলে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমিকে বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নিহত রুমিকে দেখতে মাদারীপুর সদর হাসপাতালে যান। মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পিকআপটি মোস্তফাপুর থেকে রাজৈর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩০৯ ঘ.