২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। দাদনচক ব্রিজ এলাকা থেকে শনিবার বিকালে আটক সালাউদ্দীন (২৫) উপজেলার পারচৌকা গ্রামের ইসাহাক আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে মনাকষা বিওপি’র একটি টহলদল মনাকষা থেকে ছেড়ে আসা শিবগঞ্জগামী একটি মিশুকে অভিযান চালিয়ে দুটি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ সালাউদ্দীনকে গ্রেপ্তার করে। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়, বলেন তিনি। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৫ ঘ.