নারায়ণগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্যানিশ কনডেন্সড মিল্ক কারখানার শ্রমিক কলোনিতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। এতে আহত হয়েছে পাঁচজন।
শুক্রবার মধ্যরাতের পর শিমরাইলে পারটেক্স গ্র“পের এই কারখানায় আগুন লাগে বলে অগ্নি-নির্বাপক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান।
ডেমরা ফায়ার ব্রিগেড স্টেশনের কর্মকর্তা শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে কনডেন্সড মিল্ক কারখানার শ্রমিক কলোনিতে আগুন লাগে।
“মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের থাকার দুই শতাধিক টিনের ঘর এবং জিনিসপত্র পুড়ে যায়।”
তিনি জানান, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে অগ্নি নির্বাপক বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৫০ ঘ.
bdnews24