২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো ৯ হাজার মুরগি নিধন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে একটি যানবাহন থেকে বার্ড ফ্লু আক্রান্ত আরো নয় হাজার মুরগি শনাক্ত ও নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

সিরাজগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে একটি যানবাহন থেকে বার্ড ফ্লু আক্রান্ত আরো নয় হাজার মুরগি শনাক্ত ও নিধন করা হয়েছে। রোববার রাতে এসব মুরগি আটক করা হয়। সোমবার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নিধন করা হয়। বার্ড ফ্লু আক্রান্ত মুরগি শনাক্তের জন্য গত কয়েকদিন থেকে এখানে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে দুই দফায় দুই হাজার ২৪টি মুরগি নিধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপ্রান্তের গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে র‌্যাব ও পুলিশের সহায়তায় অসুস্থ ও রোগাক্রান্ত মুরগিবাহী যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে পাবনার হেমায়েতপুর থেকে ঢাকার কাপ্তান বাজারগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানে তল্ল¬াশি করে নয় হাজার ৬৫টি বার্ড ফ্লু আক্রান্ত মুরগি শনাক্ত করা হয়। পরীক্ষার পর বার্ড ফ্লু নিশ্চিত হলে সোমবার ভোরে প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে নিধন করা হয়েছে। অভিযানকালে রোগাক্রান্ত মুরগি পরিবহনের অভিযোগে ট্রাকের চালক, তার সহকারী, মুরগি খামারের মালিক ও ক্রেতার বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.