২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ২ লাখ সৌদি রিয়াল উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী বিমান থেকে প্রায় দুই লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। অবশ্য এগুলোর কোনো মালিক পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী বিমান থেকে প্রায় দুই লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। অবশ্য এগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। রোববার রাত ২টার দিকে শাহ আমানত বিমানবন্দরে আর এ কে এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এক সৌদি রিয়ালের বিনিময় মূল্য প্রায় ২২ টাকা। শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাইগামী ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে একটি সিটে পড়ে থাকা অবস্থায় এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৩৩১ ঘ.