ভোলা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র“টির কারণে তিনদিন ধরে ভোলা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী একটি ফেরি অচল হয়ে আছে।
কিষাণী নামের এই ফেরির ইনচার্জ নুরুল ইসলাম ভূঁইয়া জানান, ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যাওয়ার পথে গত শুক্রবার ফেরিটি বিকল হয়ে যায়।
ফেরিটি সচল করার চেষ্টা চলছে। দু’য়েকদিনের মধ্যে ফেরিটি সচল করা হবে বলে তিনি জানান।
এই রুটে চলাচলকারী তিনটি ফেরির বাকি দু’টি হল কামিনী ও কস্তুরী। এগুলো সচল আছে বলে নুরুল ইসলাম জানান।
একটি ফেরি বন্ধ থাকায় ঘাটের দু’পাড়ে অর্ধশতাধিক যানবাহন আটকে যানজটের সৃস্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২২ ঘ.
bdnews24