চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সিরাজ উদ-দৌল্লা সড়কে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত স্বপন (৫০) হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার জগৎ বন্ধুর ছেলে।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে সিরাজ উদ-দৌল্লা সড়কের চন্দনপুরা দমকল স্টেশনের পাশে বাসের ধাক্কায় স্বপন আহত হয় বলে পুলিশ জানায়।
এরপর দমকল বাহিনীর এক কর্মকর্তা তাকে টট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিটো দেওয়ান জানান, গুরুতর আহত অবস্থায় স্বপনকে ভর্তি করার পর দুপুরে চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৪ ঘ.
bdnews24