ঠাকুরগাঁও, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জেলা শহরে শুক্রবার দুপুরে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
গোবিন্দনগর মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনায় নিহত দিতি (১০) উপজেলার চিলারং গ্রামের মঈনউদ্দিন আহমেদের মেয়ে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বলেন, বেলা ১টার দিকে দিতি তার বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে শহরে আসছিল। ট্রাকের ধাক্কায় সে ছিটকে ট্রাকের নিচেই চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। থানায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24