২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৯ দিন পর স্কুলছাত্র উদ্ধার

অপহরণের নয় দিন পর সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

সিরাজগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের নয় দিন পর সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত জুয়েল রানা (১০) বগুড়ার ধুনট উপজেলার রামডিলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যাশা কিন্ডার গার্টেনের ৪র্থ শ্রেণীর ছাত্র। বুধবার দুপুরে র‌্যাব-১২’র সহকারী পরিচালক (অপস) আবদুল্লাহ আল মেহেদী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গত ৫ মার্চ জুয়েলকে রায়গঞ্জের ব্রহ্মগাছা থেকে অপহরণ করে অপহরণকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১ লাখ টাকায় ছেড়ে দিতে রাজি হয়। জুয়েলের পরিবার বিষয়টি পুলিশ ও র‌্যাবকে অবহিত করলে র‌্যাব অভিযান চালায়। মেহেদী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদানন্দপুর রেল স্টেশনের পাশে ১ লাখ টাকা নিয়ে র‌্যাবের একটি দল ছদ্ধবেশে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েলকে রেখে চক্রটি পালিয়ে যায়। অপহৃত জুয়েল জানায়, চক্রটি আরও ৪ জনকে অপহরণ করেছিলো। মুক্তিপণ নেওয়ার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৫৪ ঘ.