২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পরিবহন শ্রমিককে জবাই

ঢাকার সাভারে এক পরিবহন শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

সাভার, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক পরিবহন শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ জানান, বুধবার দুপুরে সাভারের দেউন গ্রামের ঝিলের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মো. জুবাইয়ের (২৫) আশুলিয়ার পাড়াগ্রাম মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি আনন্দ সুপার পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। এসআই শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে বেলা ১২টার দিকে সাভারের দেউন গ্রামের ঝিলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। “তাকে জবাই করে হত্যা করা হয়েছে। শরীরে ছুরির আঘাতের চিহ্নও পাওয়া গেছে। পূর্ব শত্র“তার জের ধরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে”, বলেন তিনি। নিহতের স্বজনদের উদ্ধৃত করে এসআই শেখ ফরিদ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জুবায়ের বাসা থেকে বের হন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৮১৫ ঘ.