২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি একটি তেলবাহী কার্গো জাহাজের ধাক্কায় সোমবার রাতে ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক শওকত জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, শোক বাণীতে প্রধানমন্ত্রী প্রচার মাধ্যমে জামিলের অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রাতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৮০০ ঘ.