২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির কনস্টেবল রিকু দেওয়ানজি জানান, রোববার রাত ১০টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতরা হলেন- খাগড়াছড়ির গুইমাড়া থানার গুদাপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে আবদুল মালেক (৩৫) ও রাঙ্গামাটির কাউখালী থানার কলাবাগান এলাকার ফজলুর রহমনের ছেলে নূর নবী (৪০)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কনস্টেবল রিকু দেওয়ানজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাগড়াছড়ির গুইমাড়া থানার গুদাপাড়া এলাকায় মোটর সাইকেলের আরোহী আবদুল মালেককে পিছন থেকে একটি বাস ধাক্কা দেয়। রিকু আরো জানান, রাঙ্গামাটির কাউখালী থানার কলাবাগান এলাকায় পথচারী নূর নবীকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর অবস্থায় আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়। “তাদের দুজনকেই গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/১৩৫৫ ঘ.