খাগড়াছড়ি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে ‘নিরাপওা বাহিনীর’ ব্যবহৃত গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার রাতে সেনাবাহিনীর একটি টহলদল খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ধর্মঘর মহাশ্মশানের কাছে একটি বট গাছের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
রোববার সকালে খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তদন্তের কারণে অস্ত্র উদ্ধারের খবর প্রকাশে সময় নেওয়া হয়েছে।
তবে উদ্ধারকৃত অস্ত্র কোন নিরাপত্তা বাহিনীর তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ও এর দুটি গুলি।
সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহানের নেতৃত্বে সেনা টহলদল অভিযান পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪৭ ঘ.
bdnews24