২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার পদে এলেন স্যামুয়েল

দেশের অন্যতম প্রধান ব্যবসায় প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্যামুয়েল এস চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম প্রধান ব্যবসায় প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্যামুয়েল এস চৌধুরী। গত ৫ জানুয়ারি স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন বড় ছেলে স্যামুয়েল। বৃহস্পতিবার স্কয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামুয়েল চৌধুরীকে স্কয়ার গ্রুপের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান নির্বাচিত করেছে। একইসঙ্গে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্যামসন চৌধুরীর একমাত্র মেয়ে রতœা পাত্র। এর আগে স্যামুয়েল বাবার গড়া প্রতিষ্ঠানে ভাইস চেয়ারম্যান এবং রতœা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসেরও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্যামুয়েল চৌধুরী ও রতœা পাত্র। গত শতকের ’৫০ এর দশকে যখন বাঙালিদের শিল্পোদ্যোক্তা হয়ে ওঠার নজির খুব একটা ছিল না, তখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়ে যাত্রা শুরু করেছিলেন স্যামসন এইচ চৌধুরী, পরে তা শিল্প গ্রুপে রূপ নেয়। ফার্মাসিউটিক্যালস দিয়ে শুরু হলেও প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত এখন স্কয়ার, যার কর্মী সংখ্যা ২৮ হাজারেরও বেশি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে স্কয়ারের পণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০১০ ঘ.