২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ড: ভস্মীভূত ১২ ঘর, আহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আগুনে ১২টি বসতবাড়িসহ অন্তত ৩০টি গরু-ছাগল পুড়ে গেছে। একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

সিরাজগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আগুনে ১২টি বসতবাড়িসহ অন্তত ৩০টি গরু-ছাগল পুড়ে গেছে। একজন আহত হয়েছেন। সোমবার রাতে সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামে এ অগ্নিকাণ্ড হয় বলে জানায় প্রত্যক্ষদর্শী ও অগ্নিনির্বাপক বাহিনী। আগুন নেভাতে গিয়ে কালাম (৩০) নামে এক যুবক আহত হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। পরে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ১২টি বসতঘর, ৩০টি গরু ও ছাগল এবং শতাধিক হাঁস-মুরগি পুড়ে গেছে। সিরাজগঞ্জ অগ্নি-নির্বাপক বাহিনীর সাব-স্টেশন কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম বলেন, দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩২ ঘ.