২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংকট: তিতাস কার্যালয় ঘেরাও

গ্যাস সংকট নিরসন এবং প্রস্তাবিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার নারায়ণগঞ্জে তিতাস গ্যাস’র কার্যালয় ঘেরাও করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংকট নিরসন এবং প্রস্তাবিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার নারায়ণগঞ্জে তিতাস গ্যাস’র কার্যালয় ঘেরাও করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাসের সভাপতিতে এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, ওয়ার্ড কাউন্সিলর অসিতবরণ বিশ্বাস, কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক দুলাল সাহা প্রমুখ। বক্তারা বলেন, আড়াই বছর ধরে নারায়ণগঞ্জের সর্বত্র জ্বালানি গ্যাস সংকট চলছে। গৃহস্থালির রান্নাবান্নার কাজ করতে হচ্ছে লাকড়ির চুলায়। এতে পাঁচগুণ খরচ বৃদ্ধি পেয়েছে। তারা আরো বলেন, সরকার যেখানে জ্বালানি গ্যাস দিতে পাছে না, সেখানে দ্বিগুণ মূল্য বৃদ্ধির প্রস্তাব এসেছে। এরপর তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.