২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ থানার শহিদ নগর এলাকা থেকে একটি দেশীয় এলজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানার শহিদ নগর এলাকা থেকে একটি দেশীয় এলজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. হাসান (৪২), আবদুল কাদের (২৮) ও মো. শাহজাহান (২৫)। পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে শহিদ নগর এলাকায় তিন জনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের গ্রেপ্তার করা হয়। বায়েজিদ থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোন একটি চক্রের সঙ্গে এই তিন ছিনতাইকারী জড়িত থাকতে পারে। রাত ১২টার পর নগরীতে যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে তা এই চক্রের মাধ্যমে হয়ে থাকে। তাদের বাড়ি গাইবান্ধা, কিশোরগঞ্জ ও রংপুর জেলায়। তারা নগরীর বিভিন্ন এলাকায় থাকেন। গ্রেপ্তারকৃতদের তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৭ ঘ.