২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

গাইবান্ধা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পলুপাড়া গ্রামের অটোরিকশা চালক আজাদ হোসেন (৩৫) ও বগদহ কলোনী গ্রামের আব্দুর রউফ মিস্ত্রি (৪৫)। আহত তিনজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আকতার হোসেন বলেন, বাগদা বাজার থেকে গোবিন্দগঞ্জগামী যাত্রীবাহী অটোরিকশাটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খড় বোঝাই একটি রিকশাভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক এবং হাসপাতালে নেওয়ার পথে যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশাটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.