মাদারীপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর এলাকায় সন্দেহভাজন চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার প্রথম প্রহরে পশ্চিম রাজৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, দুটি হাতবোমা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার এরশাদ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “ডাকাতের এই দলটি পশ্চিম রাজৈরে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুরের পালং থানার মো. ওহাব শেখ (৪৫), মাদারীপুরের চরকুলপদ্দি এলাকার দেলোয়ার মোল্লা (২৪) ও মো. ফারুক মীর (২৫) এবং মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট এলাকার ধলু জমাদ্দার (২৫)।
এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে। তাদের পুলিশে তুলে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫১ ঘ.
bdnews24