২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সরকারি চাল আটক: দুইশ টন নয়, ৫০ টন

আগে দুইশ টনের কথা বললেও মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গিবাজারের একটি আড়ত থেকে আটক চালের পরিমাণ পঞ্চাশ টন বলে দাবি করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

মুন্সীগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগে দুইশ টনের কথা বললেও মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গিবাজারের একটি আড়ত থেকে আটক চালের পরিমাণ পঞ্চাশ টন বলে দাবি করেছে কোস্টগার্ড। শুক্রবার বেলা ২টার দিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে নিউ মিলন ট্রেডার্স নামে ওই আড়তে অভিযান চালানো হয়। কোস্টগার্ড কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, ওই আড়তে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেওয়া ৫০ কেজি ওজনের চার হাজার বস্তা চাল পাওয়া যায়। কিন্তু দেড়ঘণ্টা পর তারাই আবার জানান, আসলে পাওয়া গেছে এক হাজার ১৪ বস্তা সরকারি চাল। কোস্টগার্ডের পাগলা ক্যাম্পের কমান্ডার ফেরদৌস আহম্মেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড ওই আড়তে অভিযান শুরু করার আগেই মালিক ও কর্মচারীরা সেটিতে তালা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় থানায় জিডি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুর্শিয়া আক্তারের উপস্থিতিতে চালগুলো আটক করা হয়। সরকারি খাদ্য গুদাম থেকে অবৈধভাবে চালের এই লট বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিলো বলে ধারণা করছেন এই কোস্টগার্ড কর্মকর্তা। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ৮শ’ বস্তা সরকারি চালসহ ফিরিঙ্গিবাজারের কাছে ধলেশ্বরী নদী এবং শীতলক্ষ্যা নদী থেকে ২টি ট্রলার আটক করে কোস্টগার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০০ ঘ.